HOME / বাংলা

ট্রেনিংয়ে ডাক্তার, নেশায় অপারেটর

আবরার জাহিন

ময়মনসিংহের একটা হাসপাতাল থেকে শুরু করে আজ দুই দেশে ব্র্যান্ডের পোর্টফোলিও — টিকটক ও মেটা অ্যাডস দিয়ে $৭ মিলিয়নের বেশি বিক্রি। এই পুরো পথটা আমি নিজে শিখেছি, কেউ শেখায়নি।

আমি কে

আমি আবরার জাহিন। ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়েছি, কিন্তু আমার আসল নেশা হয়ে দাঁড়ায় ই-কমার্স। ২০২০ সালে ফাইভারে ফ্রিল্যান্স শপিফাই ডেভেলপার হিসেবে শুরু করি — ৫০টির বেশি দেশের ক্লায়েন্টের জন্য ৭৫০+ স্টোর বানিয়েছি। এরপর নিজের কোম্পানি মার্চহুইলস এলএলসি দাঁড় করাই।

আমি কী করি

আমি ফ্রিল্যান্সার নই — আমি নিজের ব্র্যান্ড চালাই এবং টিম নিয়োগ করি। আমার কাজের মূল জায়গাগুলো:

$৭M+লাইফটাইম রেভিনিউ
$৯৫৭Kসেরা এক মাস
১০,০০০+অর্ডার শিপড

বাংলাদেশেও

শুধু ইউএস-ইউরোপ নয় — বাংলাদেশেও কয়েক মাস আগে একটা লোকাল ই-কমার্স শুরু করি, মেটা অ্যাডস দিয়ে। অল্প সময়ে ৳১০ লাখের বেশি রেভিনিউ, ৪০০+ অর্ডার শিপড। একই সিস্টেম, একই ডিসিপ্লিন।

ফ্রি গাইড ও কমিউনিটি

আমি যা জানি তার বেশিরভাগই ফ্রিতে শেয়ার করি — অন্যরা যেগুলো $৯৯৭ ডলারের কোর্সে বিক্রি করে। আমার টিকটক অ্যাডস আর ই-কমার্সের পুরো প্লেবুকগুলো এখানে পড়তে পারো (ইংরেজিতে), অথবা আমার ফ্রি ডিসকর্ড কমিউনিটিতে জয়েন করো।